বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি দেশের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের 'অভ্যন্তরীণ ও গোপনীয়' বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন বলে মনে করছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নিয়ে উদ্বেগ জানান।
প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নারী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ মার্চ। তিন দলের এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।